জেলার খবরকালীগঞ্জঝিনাইদহ

বাড়ির সবাই ব্যস্ত নির্বাচনী প্রচারণায়, টাকা-গহনা নিয়ে গেল চোর

Advertisements

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রতিটি পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আর এই প্রচারণায় নারী-পুরুষ এমনকি বয়স্করাও অংশগ্রহণ করছেন। এমনকি বাড়ির সবাই মিলে নিজের পছন্দের প্রার্থীকে খুশি করার জন্য নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন। 

এদিকে এই সুযোগটিকে কাজে লাগিয়েছে একদল চোর চক্র। যখন বাড়ির সবাই নির্বাচনে প্রচার-প্রচারণায় মগ্ন তখন চোর ওই বাড়িতে ঢুকে সব চুরি করে নিয়ে পালিয়ে গেছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর এলাকায় প্রবাসী আব্দুর রশিদ মোল্লার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে কেউ ছিল না। তারা সবাই বলরামপুর বাজারে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নির্বাচনী অফিসে গিয়েছেলেন। সেখান থেকে ফিরে এসে দেখতে পান ঘরের তালা ভাঙা। চোরেরা ঘর থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

প্রবাসীর স্ত্রী বিউটি বেগম জানান, মেয়েসহ তারা বলরামপুর বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন চোরেরা ঘরের তালা ভেঙে সব চুরি করে নিয়ে গেছে। ঘরে তার স্বামীর বড় ভাইয়ের হালখাতার সাড়ে ৪ লাখ টাকা ও প্রবাসী স্বামীর পাঠানো নগদ ৯ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, এমন খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পরে বিস্তারিত জানাতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন