বিনোদন খবর

প্রথম দিনে আয়ের রেকর্ড গড়তে পারল না ‘ডানকি’

মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের বছরের শেষ সিনেমা ‘ডানকি’। চলতি বছরেই পরপর দুইটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেওয়ার পর ডানকি নিয়েও ভক্তদের উচ্ছ্বাস, উন্মাদনার শেষ নেই। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এই সিনেমা। এদিন ভোর থেকেই বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা গেছে শাহরুখ খানের ছবি। ধারণা করা হচ্ছিল, ‘জওয়ান’, ‘পাঠান’-এ দারুণ সাফল্যের পর ‘ডানকি’ হবে কিং খানের হ্যাটট্রিক ব্লকবাস্টার সিনেমা। তবে শুরুর দিনে তেমন কিছুর দেখা মেলেনি। কারণ ‘জওয়ান’ ও পাঠান প্রথম দিনেই হিন্দি সিনেমার সকল রেকর্ড ভেঙেছিল। সেদিক থেকে ডানকি কোনো রেকর্ড গড়তে পারেনি।

সেদিক থেকে মুক্তির প্রথম দিনেই কত আয় করল এই ছবি? বক্স অফিস কালেকশন থেকে দেখা যাচ্ছে, মুক্তির প্রথম দিনে ভারতে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ‘ডানকি’। পেছনে ফেলতে পারেনি শাহরুখের সবশেষ দুই সিনেমাকে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button