জাতীয়ঝিনাইদহরাজনীতি

ঝিনাইদহে কে কি প্রতীক পেলেন?

Advertisements

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪টি আসনে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। সোমবার সকালে জেলা রিটারনিং কর্মকর্তার কার্যালয় থেকে রিটানিং অফিসার এস এম রফিকুল ইসলাম এ প্রতীক বরাদ্ধ দেন।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৪টি আসনে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। ঝিনাইদহ জেলার চারটি আসন থেকে মোট ৩৪ জন মনোনয়নপত্র উত্তোলন এবং জমা দিয়েছিলেন। এর মধ্যে গত যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বাতিল হয়। বৈধ বলে মনোনীত হন ২৭ জন। পরে আপিলে ২জনের প্রার্থীতা ফিরে পান। এর মধ্যে ৩ জন প্রত্যাহার করে নেওয়ায় মোট ২৬ জন প্রার্থী ভোটের মাঠে লড়বেন।
আসন ভিত্তিক কে কি প্রতীক পেলেন:

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন: তৃণমুল বিএনপির কে এ জাহাঙ্গীর মাজমাদার “সোনালী আশ”, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল “ট্রাক”, জাতীয় পার্টির মনিকা আলম “লাঙ্গল”, স্বতন্ত্র মুনিয়া আফরিন “ফুলকপি”, ন্যাশনাল পিপলস পার্টির আনিচুর রহমান “আম” ও বাংলাদেশ আওয়ামী লীগের মো: আব্দুল হাই “নৌকা” প্রতীক পেয়েছেন।

ঝিনাইদহ-২(সদর-হরিণাকুন্ডু) আসন: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির খন্দাকার হাজিুর রহমান “কুঁড়ে ঘর”, আওয়ামী লীগের তাহজীব আলম সিদ্দিকী “নৌকা”, বাংলাদেশ কল্যাণ পার্টির আব্দুল হান্নান খাঁ “হাত ঘড়ি”, তৃণমুল বিএনপির মো: জামরুল ইসলাম “সোনলী আশ”, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো: নজরুল ইসলাম “একতারা”, বাংলাদেশ কংগ্রেস এর মো: নাসির উদ্দিন “ডাব”, স্বতন্ত্র প্রার্থী মো: নাসের শাহরিয়ার জাহেদী “ঈগল”, জাতীয় সমাজতান্ত্রিক দলের মো: ফজলুল কবির “মশাল”, জাতীয় পার্টির মো: মাহফুজুর রহমান “লাঙ্গল”, ন্যাশনাল পিপলস পার্টির মো: মিজানুর রহমান মিজু “আম”, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শরীফ মো: বদরুল হায়দার “ছড়ি” প্রতীক পেয়েছেন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসন: জাতীয় পার্টির মো: আব্দুর রহমান “লাঙ্গল”, স্বতন্ত্র প্রার্থী মো: নবী নেওয়াজ “ঈগল”, স্বতন্ত্র মো: শফিকুল আজম খাঁন “ট্রাক” ও বাংলাদেশ আওয়ামীলীগের মো: সালাহ উদ্দিন মিয়াজী “নৌকা” প্রতীক পেয়েছেন।

ঝিনাইদহ-৪(কালীগঞ্জ) আসন: জাতীয় পার্টির এমদাদুল হক বাচ্চু “লাঙ্গল”, তৃণমুল বিএনপির নুর উদ্দীন আহম্মেদ “সোনালী আশ”, বাংলাদেশ আওয়ামীলীগের আনোয়ারুল আজীম আনার “নৌকা”, স্বতন্ত্র মো: আব্দুর রশীদ খোকন “ট্রাক” ও স্বতন্ত্র মো: নজরুল ইসলাম “ঈগল” প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্ধ শেষে প্রার্থীরা স্ব স্ব আসনে নিজেদের জয়ে ব্যাপারে আশাবাদী বলে জানান। ভোটের পরিবেশ নিয়ে জানতে চাইলে তারা জানান, এখনো পর্যন্ত সব কিছু ঠিক আছে। নির্বাচন কমিশন যদি কঠোর অবস্থানে থাকে তাহলে সবাই স্বতস্ফুর্তভাবে ভোট দিতে পারবে বলেও জানান। প্রতীক বরাদ্ধে আগে জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম সবাইকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন