ফিচার

সুন্দরীদের চড়-থাপ্পড় খেতে হয় যে রেস্তোরাঁয়

Advertisements

অনেকেই আছেন বিভিন্ন রেস্তোরাঁর খাবারের স্বাদ নিতে পছন্দ করেন। এজন্য দূর দুরান্তে ছুটে যান বন্ধুদের নিয়ে। তবে জানেন কি? জাপানে এমন এক রেস্তোরাঁ আছে যেখানে খাবারের সঙ্গে ফ্রি পাবেন সুন্দরীদের আপ্যায়ন। তাদের আপ্যায়ন যদিও একটু ভিন্ন কারণ তাদের হাতে চড়, থাপ্পড়, কিল, ঘুষি খেতে হবে আপনাকে।

অবাক হচ্ছেন নিশ্চয়ই? কারণ টাকা খরচ করে সবাই মজার মজার খাবার খেতে যায় কিছু মার খেতে যাবে কে! কিন্তু জানেন কি? জাপানের এই রেস্তোরাঁ মূলত এ কারণেই এত জনপ্রিয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক অদ্ভুতুড়ে রেস্তোরাঁর ভিডিও ভাইরাল হয়েছে। সেখান থেকেই মূলত মানুষ পরিচিত হয়েছেন এই রেস্তোরাঁর সঙ্গে।

 

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

জাপানের নাগোয়া নামের এক জায়গার শচিহোকোয়া নামের একটি রেস্তোরাঁ। ২০১২ সালে প্রথম এই ‘অদ্ভুতুড়ে সার্ভিস’ শুরু করেন রেস্তোরাঁর মালিক। রেস্তোরাঁর অন্যান্য খাবারের তালিকার পাশাপাশি, মেনু কার্ডে রাখা হয় এক অদ্ভুত ডিশ। নাম, ‘নাগোয়া লেডিস স্ল্যাপ’৷ দাম জাপানি মুদ্রায় ৩০০ ইয়েন। বাংলাদেশি মুদ্রায় ২২৫ টাকা। অর্থাৎ কোনো ক্রেতা চাইলে ২২৫ টাকা দিয়ে নাগোয়ার নারীর চড় খেতে পারেন৷ উত্তর খাবার বৈকি!

জাপানি ঐতিহ্যবাহী পোশাক কিমোনো পরিহিত রেস্তোরাঁর ওয়েট্রেস যত জোড়ে তার ক্রেতাকে থাপ্পড় মারেন, তত বেশি সেই ক্রেতা উত্তেজিত হয়ে পড়েন। যারা চড় খেতে আসেন, তারা বলেন, এতে তাদের ব্যথা লাগে না। বরং থাপ্পড় খেয়ে অনেক স্ট্রেস রিলিফ হয়।

Advertisements

প্রথম প্রথম রেস্তোরাঁর নারী কর্মীদের দিয়েই এই থাপ্পড় খাওয়াতেন রেস্তোরাঁর মালিক। পরে শুধু চড় মারার জন্যই তরুণীদের নিয়োগ করা শুরু হয়। চড় খেতে আসার ক্রেতার সংখ্যাও বাড়ে হুহু করে। এমনকি, পছন্দের সুন্দরী তরুণীর হাতে একের পর এক থাপ্পড় খাওয়ার জন্য পকেট থেকে আরও ২০০ ইয়েন বেশি খসাতেও রাজি হন অনেকে। অর্থাৎ পছন্দের তরুণীর হাতে থাপ্পড় খাওয়ার দাম হল ৫০০ ইয়েন।

তবে, অনেকেই ভাবছেন, এই রেস্তোরাঁয় শুধু পুরুষদেরই আনাগোনা বেশি। এমনটা কিন্তু নয়। পুরো বিষয়টার সঙ্গে খানিক যৌনতা জড়িয়ে থাকলেও, এই রেস্তোরাঁয় রিল্যাক্স হতে চড় খেতে আসা নারীদের সংখ্যাও কিন্তু কম নয়। মূলত থেরাপির মতো কাজ করে এই চড় থাপ্পড়, এমনটাই মনে করেন রেস্তোরাঁর মালিক এবং ক্রেতারা।

সম্প্রতি এই রেস্তোরাঁর এই অদ্ভুতুড়ে সার্ভিসের ভিডিও চতুর্দিকে ভাইরাল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন মালিক। তাই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছেন, পয়সা নিয়ে চড় খাওয়ার পরিষেবা আপাতত বন্ধ রেখেছেন তারা। তাই ওই প্রত্যাশা নিয়ে রেস্তোরাঁয় গেলে হতাশ হতে হবে তাদের।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন