শিক্ষাসর্বশেষ

এসএসসির সূচি চূড়ান্ত হয়নি, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

Advertisements

১১ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে– এমন একটি রুটিন ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময়সূচি শিক্ষা বোর্ড ঘোষিত নয়। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও‌ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে ফেসবুক ও বিভিন্ন অনলাইনের মাধ্যমে এসএসসি পরীক্ষা ২০২৪-এর সময়সূচি ছড়িয়ে পড়েছে, যা ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত বা প্রকাশিত নয়। সময়সূচি চূড়ান্ত হলে সকল বোর্ডের ওয়েবসাইটে এবং জাতীয় পত্রিকাগুলোর মাধ্যমে জানা যাবে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এর আগে আজ সকাল থেকে ফেসবুকে এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন পেজ ও গ্রুপে ভুয়া রুটিনটি ছড়িয়ে পড়ে। অনেকে ওই রুটিনের ছবি শেয়ার করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত কোনো রুটিন বা নোটিশ দেখা যায়নি।

ছড়িয়ে পড়া ওই রুটিনে দেখা যাচ্ছে, আগামী ১১ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। ৫ মার্চ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা দিয়ে শেষ হবে এ পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন