জাতীয়

ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

Advertisements

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাহি রাজিউন)। শনিবার ৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারা জামে মসজিদে তাঁর প্রথম জানাজার নামাজ হবে। এরপর দৈনিক ইত্তেফাক ভবনের সামনে দ্বিতীয় জানাজার নামাজ এবং জোহরের নামাজের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার মইনুল হোসেনের তৃতীয় জানাজার নামাজ শেষে মা-বাবার কবরের পাশে তাঁকে আজিমপুর কবরস্থানে  দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

ব্যারিস্টার মইনুল হোসেন ২০০৭ সালে গঠিত ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি আইন, তথ্য, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

তিনি ১৯৬১ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৫ সালে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালে পিরোজপুর থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন