জেলার খবর

চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা প্রার্থীর মনোনয়ন স্থগিত

Advertisements

রংপুরের মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা রংপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকারের মনোনয়ন স্থগিত করা হয়েছে। মামলা সংক্রান্ত তথ্য উল্লেখ না থাকায় তার মনোনয়ন স্থগিত করা হয়।

রোববার (৩ ডিসেম্বর) সকালে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকারের মনোনয়ন স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।

তিনি বলেন, জাকির হোসেন সরকারের মনোনয়ন ফরমে একটি মামলার তথ্য না থাকা কারনে মনোনয়ন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করতে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এ বিষয়ে জাকির হোসেন সরকার জাগো নিউজকে বলেন, ২০০১ সালের একটি মামলায় উল্লেখিত ঠিকানা ও বাবার নামের সঙ্গে আমার ঠিকানা ও বাবার নামের মিল নেই। ওই মামলাটি আমার না।

জাকির হোসেন সরকার মিঠাপুকুর উপজেলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এবং মিঠাপুকুর উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। পরে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন