sonbahis girişsonbahissonbahis güncelgameofbetvdcasinomatbetgrandpashabetgrandpashabetエクスネスMeritbetmeritbet girişMeritbetVaycasinoBetasusBetkolikMeritbetmeritbetMeritbet girişMeritbetgiftcardmall/mygiftkomutantestkomutantest girişpanelpanel girişkomutankomutan girişcasibomcasibom girişcasibom güncel girişbetciobetcioromabetromabetromabetteosbetteosbetbetnisalobetbetrasonbahisrinabetcasinomilyonjojobetjojobetalobetalobetromabetromabetbetsmovebetsmoveartemisbetartemisbetlunabetlunabetceltabetceltabetteosbetteosbetroketbetroketbetbetkolikbetkolikmeritbetromabetromabetalobetalobetroketbetroketbetprensbetprensbetteosbetteosbetcasivalcasivalyakabetyakabetcasiveracasiveraorisbetorisbetjojobetjojobetalobetalobetromabetromabetbetsmovebetsmoveartemisbetartemisbetlunabetlunabetteosbetteosbethttps://m.betsiteleri-canli-bahis.vip/https://rodrigocornejo.es/celtabetceltabetroketbetroketbetbetkolikbetkolikkingbettingkingbettingromabetromabet girişkulisbetkulisbet giriştrendbettrendbet girişibizabetibizabet girişextrabetextrabet girişgalabetgalabet girişpradabetpradabet girişsonbahissonbahis girişalobetalobet giriş
আন্তর্জাতিক

এবার ইরানি কূটনীতিকদের বহিষ্কার করলো সৌদি আরব

Advertisements

ইরান দূতাবাসে নিযুক্ত একাধিক সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করেছে সৌদি আরব। ইরানের বিরুদ্ধে সৌদি ভূখণ্ডে উপর্যুপরি হামলার নিন্দা জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে মন্ত্রণালয় উল্লেখ করে, ইরানের পক্ষ থেকে সৌদি আরবের সার্বভৌমত্ব, বেসামরিক অবকাঠামো, কূটনৈতিক মিশন এবং অর্থনৈতিক স্বার্থকে লক্ষ্য করে চলমান হামলা আন্তর্জাতিক আইন ও নিয়মাবলীর সুস্পষ্ট লঙ্ঘন। এসব হামলা বেইজিং চুক্তির শর্তাবলী এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ (২০২৬) নম্বর প্রস্তাবেরও লঙ্ঘন। পাশাপাশি এটি প্রতিবেশীসুলভ সম্পর্ক ও রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মানের নীতির বিরোধী।

ইরানের হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় যোগ করে, এসব হামলা শুধু সৌদি আরব নয়, উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশসমূহসহ অন্যান্য আরব ও ইসলামি রাষ্ট্রগুলোর বিরুদ্ধেও পরিচালিত হয়েছে। চলমান উত্তেজনা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর গুরুতর প্রভাব ফেলবে বলেও সতর্ক করেছে দেশটি।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

মন্ত্রণালয় জানায়, ইরানি দূতাবাসের সামরিক অ্যাটাশে, সহকারী সামরিক অ্যাটাশে এবং আরও তিনজন কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে। তাদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করতে হবে। এর আগে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারও একই ধরনের সিদ্ধান্তের কথা জানায়।

এ ছাড়া গত ৯ মার্চ জারি করা পূর্ববর্তী বিবৃতি পুনর্ব্যক্ত করে বলা হয়, ইরানের অব্যাহত হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এ ধরনের হামলা ভবিষ্যৎ সম্পর্কের ওপর ‘গভীর প্রভাব’ ফেলবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সৌদি আরব আরও জোর দিয়ে জানায়, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন