বিনোদন খবর
রাশ্মিকা-ক্যাটরিনার পর ডিপফেক ভিডিও’র নতুন শিকার আলিয়া ভাট

ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানার একটি ডিপফেক ভিডিওকে কেন্দ্র করে ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এরপর একে একে অভিনেত্রী কাজল ও ক্যাটরিনা এ তালিকায় যুক্ত হয়েছে। সম্প্রতি, অভিনেত্রী আলিয়া ভাটের একটি ডিপফেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম উইয়ন নিউজ এ খবর জানায়।
ভিডিওতে দেখা যায়, বিছানায় অশালীন ভঙ্গিতে শুয়ে আছেন আলিয়া ভাট। ভিডিও নিয়ে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটগুলোর দাবি, এসব ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) সাহায্যে পরিবর্তন করা হয়।

বিজ্ঞাপন