রাজনীতি

বিএনপি থেকে পদত্যাগ করতে চিঠি পাঠিয়েছেন কায়সার কামাল

Advertisements

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নিরপেক্ষ দায়িত্ব পালনের জন্য পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ মার্চ) স্বেচ্ছায় দলীয় চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে ব্যারিস্টার কায়সার কামাল উল্লেখ করেছেন, ‘আমি বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদ অধিবেশন শুরুর সময় এ কথা নিজেই জানান মেজর হাফিজ।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন