সারাদেশ

চাঁদাবাজ আমার দলের নেতা-কর্মী হলেও গ্রেপ্তার করতে হবে: হুইপ বকুল

Advertisements

বিএনপি দলীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, ‘চাঁদাবাজ, দখলদার ও মাদক কারবারি যদি আমার দলের নেতা-কর্মীও হয়, তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আজ থেকে আর কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা খুলনা শহরকে শান্তির শহর দেখতে চাই।’

আজ মঙ্গলবার (১০ মার্চ) খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগরীর খালিশপুর হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে সকাল ১০টায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জাতীয় সংসদের হুইপ আরও বলেন, সরকারের ২৩ দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের স্বাবলম্বী করার প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন আজকের এই ফ্যামিলি কার্ড। জুনের বাজেটের পর পরিপূর্ণ আকারে সবাইকে এই কার্ডের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, কেএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন