জেলার খবরঝিনাইদহ

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা

Advertisements

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে শামীম হোসেন (৪৫) নামের স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুড়া গ্রামে নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন উপজেলার সুড়া গ্রামের নান্টু মিয়ার ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগের হরিণাকুণ্ডু পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক। তিনি সাবেক সেনাসদস্য।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Advertisements

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম হোসেন রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে একটি জায়গায় যাচ্ছিলেন। পথে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বুকে গুলি লেগে শামীম মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে তাঁরা ঘটনাস্থলে এসেছেন। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। এ ব্যাপারে পরে বিস্তারিত কথা বলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন