সারাদেশ

রাজশাহীতে ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

Advertisements

গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীতে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫।

র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ককটেল উদ্ধার ও জব্দ করা হয়।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চারটি রামদা, পাঁচটি হাসুয়া, পাঁচটি ছুরি, ১৮টি কুঠার সদৃশ টাঙ্গি এবং দুইটি হাতলযুক্ত হ্যামার।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসমূহ নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসব আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisements

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে বাধাগ্রস্ত করা অথবা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করে রাখা হয়েছিল।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-৫ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন