রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত প্রার্থী অবরুদ্ধ, অভিযোগ যুবদলের বিরুদ্ধে

Advertisements

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান সরকারকে অবরুদ্ধ করেছেন স্থানীয় যুবদল নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি। এ সময় প্রায় আধাঘণ্টা মত অবরুদ্ধ ছিলেন এই সংসদ সদস্য প্রার্থী। তবে পুলিশ বলছে, ‘অবরুদ্ধ’ নয়, কীজন্য গিয়েছিলেন সেটি জানতে ‘চার্জ’ করেছিলেন স্থানীয়রা।

সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে স্বল্প সময়ের একটি লাইভে আতাউর রহমান সরকার অভিযোগ করে বলেন, আমি আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে মাগরিবের নামাজ পড়েছি। এখানে আমাদের একজন মুরুব্বির সঙ্গে সাক্ষাৎ করা, একজন অসুস্থকে দেখতে যাওয়া, সাথে এই ইউনিয়নের ১০-১২ জন ওয়ার্ড দায়িত্বশীল এবং এজেন্টদের সঙ্গে আভ্যন্তরীণ একটা মতবিনিময় ছিল। সেটি শেষ করে আমি যখন গাড়িতে উঠছিলাম, তারা আমার গাড়ি আটকিয়েছে। এখন তারা আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে, আমাদের গাড়ি চলতে দিচ্ছে না। স্থানীয় যুবদল ইউনিয়ন সভাপতি ও তার দলীয় লোকজন এই কাজটা করেছে।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ-উল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অবরুদ্ধ করা হয়নি। উনি ওইখানে গিয়েছিল, উনাকে সার্চ করেছে যে কীজন্য আসছে। পরে পুলিশ আসার খবরে তাকে ছেড়ে দিয়েছে।’

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন