রাজনীতি

গুলশানের ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ৬০ নেতাকর্মী ছাত্রদলে যোগদান

Advertisements

রাজধানীর গুলশান থানা এলাকার জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ ৬০ জনেরও বেশি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। 

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই যোগদান সম্পন্ন করেন। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত থেকে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদানকারী নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য হলেন—জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক মোহাম্মদ জিয়াদ, সদস্য সচিব সজীব সরদার নিহাল এবং মুখ্য সংগঠক মেহেদী হাসান আরাফাত। এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহমেদ, সহ-মুখপাত্র সায়েম দেওয়ান, যুগ্ম সদস্য সচিব মো. জহিরুল ইসলাম, সংগঠক মোহাম্মদ তামিম ইসলাম, তামিম মাহমুদ মাশরুর, সিনিয়র সংগঠক রিদওয়ান হোসেন আফনান এবং যুগ্ম আহ্বায়ক বিক্রম কুমার অলকসহ ৬০ জনেরও অধিক কর্মী-সমর্থক ছাত্রদলের পতাকাতলে শামিল হন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন