রাজনীতি

টাকা-উপহার নেবেন, কিন্তু ভোট দেবেন হাঁস মার্কায়: রুমিন ফারহানা বিস্তারিত কমেন্টে

Advertisements

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রুমিন ফরহানা বলেছেন, আমার কানে অনেক রকম খবর আসছে। বিভিন্ন ভোটারের বাড়ি বাড়ি গিয়ে টাকা ও উপহার দেওয়া হচ্ছে। আমার অনুরোধ থাকবে টাকা ও উপহার নেবেন, কিন্তু ভোট দেবেন হাঁস মার্কায়।

তিনি বলেন, যারা টাকা দিয়ে ভোট কেনে, তারা পরে সেই টাকাই আপনাদের হক থেকে মেরে খায়। আজ যারা উপহার নিয়ে আপনার দরজায় আসছে, নির্বাচিত হওয়ার পর তাদের খুঁজেও পাবেন না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর আমিনপাড়ায় এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

রুমিন ফরহানা আরও বলেন, আমি কোনো দলের প্রার্থী নই, আমি আপনাদের প্রার্থী। আমি কোনো দল চিনি না, দলের লোকও চিনি না। আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত আরো যে কটা দল আছে সবাই এক। যেটা ইনসাফ, যেটা ন্যায়, যেটা ন্যায্য এবং আইনসম্মত এমপি হলে সেটাই করব।

Advertisements

তিনি বলেন, আমি কারও সঙ্গে ঝগড়া–ফ্যাসাদ করি না। তবে কেউ যদি আমার সঙ্গে লাগতে আসে, আমি তাকে ছাড়ি না। আপনারা দেখেছেন নির্বাচন কমিশনে আমার দুইটি ইউনিয়ন নিয়ে যখন মামলা চলেছে, তখন কী হয়েছে। কিছুদিন আগে প্রশাসন যখন আমার সঙ্গে জুলুম করেছে, তখনও আপনারা দেখেছেন। আমি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করি না।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে অনুরোধ অন্তর স্থির রাখবেন। হাঁস মার্কার বাইরে যেন আপনাদের একটি ভোটও না যায়।

হাঁস মার্কা প্রসঙ্গে তিনি বলেন, হাঁস মার্কা হলো বড় দলের অত্যাচারের বিরুদ্ধে প্রতীক। এসব অত্যাচার থেকে মুক্তি পেতে আপনারা হাঁস মার্কায় ভোট দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন