সারাদেশ

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জুলাই যোদ্ধা আশরাফুল

রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আশরাফুল পেশায় একজন সিএনজি চালিত অটো রিকশা চালক ছিলেন।
  
২০২৪ সালের ৫ আগস্ট মিরপুর-১০ এলাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় মাথায় গুলিবিদ্ধ হন আশরাফুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দেশে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়।
 
হাসপাতাল সূত্রে জানা যায়, থাইল্যান্ডে টানা ১৪ মাস বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন আশরাফুল। চিকিৎসা শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখা হয়।
 
আজ সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button