অন্যান্য

যমুনার সামনে সংঘর্ষে গুরুতর আহত রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার

Advertisements

শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আন্দোলনরত অবস্থায় সংঘর্ষে আহত হয়েছেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। আজ শুক্রবার দুপুরের পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, শহীদ শরীফ ওসনান হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান করছে ইনকিলাব মঞ্চের নেতারা। আজ বিকেলে তারা হোটেল ইন্টারকনটিনেন্টালের সামনে অবস্থান করার কথা জানিয়েছিলেন।

ইনকিলাব মঞ্চের নেতারা জানান, এদিন জুমার নামাজের পর ওই স্থানে সমাবেত হলে পুলিশের বাধার মুখে পড়েন। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ ঘটনায় বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ দাবি করে, সংগঠনের নেত্রী জুমা এবং শান্তাকেও আঘাত করা হয়েছে।

আরেক পোস্টে ইনকিলাব মঞ্চ বলেছে, ‘আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সেই পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন