রাজনীতি

সুষ্ঠু পরিকল্পনায় সমস্যা সমাধান সম্ভব: জুবাইদা রহমান

আমাদের সবার সমস্যা অনেক। একই সঙ্গে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বুধবার রাজধানীর হাতিরঝিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পেশাজীবীদের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা রহমান বলেন, আমাদের সবার অনেক সমস্যা, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

তিনি বলেন, আমরা বলি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।

ভেদাভেদের আগে সমতা—এ কথা উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, আমরা সবাইকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি, অধিকার ও সুবিচার। সবার জন্য সমান সুযোগ, শ্রমের মর্যাদা। শোষণের আগে অধিকার।

তিনি বলেন, আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র জনগণকে উপহার দিতে চাই, যেখানে নেতার আগে জনতা।

“করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।” আর সেই জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, বলেন তিনি।

উপস্থিত সবার উদ্দেশে জুবাইদা রহমান বলেন, আপনারা মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন। আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের জানিয়েছেন। সমস্যাগুলো সুষ্ঠুভাবে সমাধান করে সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা সাধ্যমতো আপনাদের সমস্যাগুলো আরও শুনব, আরও জানব। আমরা একে অপরকে আরও জানার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button