সারাদেশ

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

Advertisements

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠি‌য়ে‌ছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে কা‌শিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন রাসেল মোল্লা ও রানা মোল্লা। তাঁরা ওই গ্রামের বাসিন্দা সত্তার মোল্লার ছেলে।

ভুক্তভোগী বাবা সত্তার মোল্লা জানান, জমি বিক্রির টাকা ছেলেদের দিতে অস্বীকৃতি জানালে গত রোববার (১১ জানুয়ারি) রাসেল ও রানা তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে উঠানে কবর খুঁড়ে তাঁদের জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করা হয়। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গে‌লে তাঁরা প্রাণে রক্ষা পান।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

প্রতিবেশীরা জানান, সত্তার মোল্লা ও আসমা বেগমের ছয় সন্তান রয়েছেন। এর মধ্যে বড় ছেলে রাসেল ও মেজ ছেলে রানা দীর্ঘদিন ধরে সম্পত্তির লোভে মা-বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছিলেন।

Advertisements

প্রতিবেশী আক্কাস ভূঁইয়া বলেন, ‘শুনতে পাই ছেলেরা উঠানে কবর খুঁড়ছে বাবা-মাকে তাজা মাটি দেবে। দ্রুত গিয়ে দেখি, সত্যিই কবর খোঁড়া হয়েছে।’

মা আসমা বেগম বলেন, ‘যে সন্তানদের কষ্ট করে বড় করেছি, তারাই আজ আমাদের খেতে দেয় না। সরকারের দেওয়া একটি ঘরে আমরা থাকি। জমি বিক্রির টাকার জন্য তারা আমাদের মারধর করে জ্যান্ত কবর দিতে চেয়েছিল।’

এই ঘটনায় সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেন সত্তার মোল্লা। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাসেল মোল্লা ও রানা মোল্লাকে গ্রেপ্তার করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন