হরিণাকুন্ডু

হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে যুবক নিহত, আহত ১ ​

Advertisements

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ ঝিনাইদহ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাতব্রীজ বাজার এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মোটরসাইকেলের আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

​নিহত: প্রান্ত ইসলাম (২২), পিতা- খোকন, গ্রাম- বাহাদুরপুর।
​আহত: নয়ন, পিতা- নফর মণ্ডল, গ্রাম- বাহাদুরপুর। (অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত)।
​মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৭টা, সাতব্রীজ বাজার এলাকা।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি হরিণাকুণ্ডু থেকে জোড়াদহ বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাতব্রীজ বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
​স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক প্রান্ত ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত নয়নের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

​হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন