জাতীয়

ওসমান হাদিকে নিয়ে ‘দুঃসংবাদ’ দিলো মেডিকেল বোর্ড

Advertisements

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির মস্তিষ্কের ফোলা আগের তুলনায় বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

রোববার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে মেডিকেল বোর্ড জানায়, সকালে করা সিটি স্ক্যানে মস্তিষ্কের অতিরিক্ত ফোলা ধরা পড়েছে। তবে ফুসফুস ও কিডনির কার্যকারিতা বর্তমানে স্থিতিশীল রয়েছে। রক্তচাপ ও হৃদস্পন্দনের ওঠানামা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে।

বোর্ড আরও জানায়, হাদির সার্বিক অবস্থা এখনও আশঙ্কাজনক। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে মেডিকেল টিম নিরলসভাবে কাজ করছে। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার বিষয়েও পরিবার সিদ্ধান্ত নিলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, হাদির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে এবং পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণাকালে খুব কাছ থেকে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন