রাজধানী

সাভারে থেমে থাকা বাসে আগুন

Advertisements

ঢাকার সাভারে থেমে থাকা একটি বাস আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

বাসে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া না গেলেও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, দুর্বৃত্তরা বাসটিতে আগুন লাগাতে পারে।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (শনিবার) রাত ১০টার পরে বাসে আগুন লাগার খবর পাই। বাসটি গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় আরিচামুখী লেনে দাঁড় করানো ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভানো হয়। কিন্তু ততক্ষণে বাসটির অধিকাংশই পুড়ে যায়।’

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

মেহেরুল ইসলাম আরও বলেন, বাসটিতে কীভাবে আগুন ধরেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় রাতে একটি বাস আগুনে পুড়ে গেছে। কীভাবে বাসটিতে আগুন ধরল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন