হরিণাকুন্ডু

তাহেরহুদা মহাত্মা বাউল সম্রাট লালন শাহের ১৩৩ তম তিরোধান দিবস স্মরণে উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

Advertisements
মোঃ রবিউল ইসলাম : হরিণাকুন্ডুর উপজেলার তাহেরহুদা গ্রামে মঙ্গলবার রাত্রে লালন ভূমি থিয়েটারের আয়োজনে মহাত্মা বাউল সম্রাট লালন শাহের ১৩৩ তম তিরোধান দিবস স্মরণে উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লালন ভূমি থিয়েটারের কার্যালয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং তাহেরহুদা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল, লালন ভূমি থিয়েটারের সহ-সভাপতি মোঃ আব্দুল বারী, লালন ভূমি থিয়েটারের সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান তারা, লালন ভূমি থিয়েটারের দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিল।
উক্ত অনুষ্ঠানে গান উপস্থাপনা করেন বিখ্যাত বাউল শিল্পী ও হাওয়া সিনেমা সুরকার জোহরা ফকিরানী, ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও বাংলাদেশ গ্রাম থিয়েটারে সহযোগী সংগঠন লালন ভূমি থিয়েটারের বাউল শিল্পী নিজাম উদ্দিন শাহ্,কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির শিল্পী শফিকুল ইসলাম,বিপ্রজিত সরকার, বাউল শিল্পী মিতু সরকার সহগ গুণী বাউল শিল্পী গান উপস্থাপনা করেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করছিলেন লালন ভূমি থিয়েটার সাধারণ সম্পাদক আল-আমিন নয়ন, সভাপতিত্ব করছিলেন লালন ভূমি থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান।
লালন (১৭ অক্টোবর ১৭৭৪ -১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে ফকিরি গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং । তার গানের মাধ্যমেই উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।
লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন