রাজনীতি

শাহজাহান চৌধুরীকে এবার কেন্দ্রীয় জামায়াতের শোকজ, সময় পেলেন ৭ দিন

Advertisements

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে দলীয় ব্যবস্থা হিসেবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। সাতদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে জামায়াতের ওই নেতাকে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) জামায়াতের পক্ষ থেকে তাকে নোটিশটি দেওয়া হয়। এর আগে গত শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে আয়োজিত জামায়াতে ইসলামের ‘নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন’-এ শাহজাহান চৌধুরী একাধিক বিতর্কিত মন্তব্য করেন।

শাহজাহান চৌধুরী বলেন, ‘নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়… যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে।’

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

তিনি আরও বলেন, ‘পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কী প্রোগ্রাম, তা সকাল বেলায় জেনে নেবেন আর আপনাকে প্রটোকল দেবেন।’ পাশাপাশি তিনি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণার নির্দেশ দেন।

নির্বাচনী আচরণবিধি ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলার এবং প্রভাব খাটানোর এ ধরনের মন্তব্যের পর দেশব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বিতর্ক ছড়িয়ে পড়ার পরও জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনের প্রধান মুহাম্মদ শাহজাহান বলেন, দল শাহজাহান চৌধুরীর এই বক্তব্যকে সমর্থন করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন