কালীগঞ্জ
ঝিনাইদহে ‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা পিস্তল ও গুলি উদ্ধার

গতকাল রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সড়াবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
জানা যায়, অভিযানের সময় মাসুদ নামের একজন পালিয়ে যায়। সে সময় তার বাড়ির আঙিনা থেকে একটি ভারতীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মাসুদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ১০টির বেশি মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘গতকাল রবিবার দিবাগত রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার করেছে।