বিনোদন খবর

বিয়ে করলে বিজয়কেই করব: রাশমিকা

২০১৮ থেকে ২০২৫— সাত বছর ধরে সম্পর্কে ছিলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। পরে গোপনে বাগদান সারেন; কিন্তু এরপরও সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি এ তারকা জুটি।

তবে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে— গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আংটিবদল করেছেন তারা। খুব শিগগির নাকি চারহাত এক হতে চলেছে তাদের। বর্তমানে নিজের নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ প্রচারে ব্যস্ত রাশমিকা। সম্প্রতি ‘অনেস্ট টাউনহল’-এ এক আলোচনায় নিজের সম্পর্ক ও বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী।

অনুষ্ঠানে ‘ডেট, ম্যারি অর কিল’ নামে এক মজার খেলায় অংশ নিয়ে তিনি এমন এক প্রশ্নের উত্তর দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ডেট এবং বিয়ে কাকে করবেন— এমন প্রশ্নের জবাবে রাশমিকা বলেন, আমি সম্ভবত নারুতোকে ডেট করব। দুঃখিত সে কোনো সিনেমার নয়, কিন্তু আমি ছোটবেলা থেকে নারুতো চরিত্রটার প্রতি পাগল। আর বিয়ে? আমি বিজয়কেই বিয়ে করব।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এ কথা শুনে দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। আর সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে রাশমিকার এ বক্তব্য। একই আলোচনায় রাশমিকা নিজের দীর্ঘদিনের এনিমে ভালোবাসার কথাও জানান। তিনি বলেন, ছোটবেলা থেকেই তিনি নারুতো: শিপুডেন দেখেন এবং পুরো ৬০০ পর্বই শেষ করেছেন। তিনি বলেন, আমি শুধু এনিমে দেখি। ওটাই আমার কমফোর্ট জোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button