ঝিনাইদহ

ঝিনাইদহে ভিগো অ্যাপের ফাঁদে পড়ে ভারতে পাচারের চেষ্টা: গৃহবধূ উদ্ধার

মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Advertisements

ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার সেল ও ডিবি’র যৌথ অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক ভিগো অ্যাপের ফাঁদে পড়ে ভারতে পাচারের চেষ্টা করা এক গৃহবধূকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীর স্বামী হরিণাকুণ্ডু থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর অভিযানের সূত্রপাত হয়।

পুলিশ জানিয়েছে, তিন মাস আগে ভিগো অ্যাপে ভারতের নাগরিক ও মানবপাচারচক্রের সদস্য সন্দেহে বিট্টু খানের সঙ্গে পরিচয় হয় ওই নারীর। প্রেম ও অর্থের প্রলোভনে পড়ে তিনি স্বামী ও সন্তান ছেড়ে চুয়াডাঙ্গায় পাসপোর্ট তৈরি করেন এবং ভারতে যাওয়ার প্রস্তুতি নেন। তবে ঝিনাইদহ সাইবার সেল ও হরিণাকুণ্ডু থানার যৌথ অভিযান সীমান্তে পৌঁছানোর আগে তাকে চুয়াডাঙ্গা শহর থেকে উদ্ধার করে।

পুলিশ সুপারের কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নারীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সাইবার সেলের এসএসআই ইকলাছুর রহমান, এসএসআই হাফিজুর রহমান ও হরিণাকুণ্ডু থানার এসআই নাহিদ।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ইমরান জাকারিয়া সকলকে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং জানিয়েছেন, এই ধরনের অনলাইন প্রতারণা ও পাচারের ঘটনায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন