রাজধানী

স্ত্রীকে হ/ত্যা করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া সেই স্বামী গ্রেফতার

রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া স্বামী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর কলাবাগানে স্ত্রী তাসলিমা আক্তারকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেওয়া পলাতক স্বামীকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।

এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button