সর্বশেষ

ঝিনাইদহে শিশুর সুষ্ঠু মনো দৈহিক বিকাশে করনীয় আলোচনাসভা অনুষ্ঠিত

মফিজুল ইসলামঃ ঝিনাইদহে ডিজিটাল ডিভাইস এর সংস্পর্শে শিশুর সুষ্ঠু মনোদৈহিক বিকাশে অন্তরায় শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন জোয়ার এর আয়োজনে জেলা শিশু একাডেমি কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
জোয়ার এর সভাপতি রিজভী ইয়ামিনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। মুখ্য আলোচক ছিলেন, শিশু মনো বিজ্ঞানী ও আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতানা রাজিয়া। সম্মানিত অতিথি ছিলেন, অন্বেষণ এর চেয়ারম্যান ও ব্রাকের সাবেক সিনিয়র কর্মকর্তা লিমিয়া দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশসুপার, সদর সার্কেল মীর আবিদুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্টার আখিনুর রহমান, শিশু হাসপাতালের কনসালটেন্ট আলী হাসান ফরিদ, শিশু একাডেমির কর্মকর্তা আয়ুব হোসেন।

অনুষ্ঠানেমুখ্য আলোচক শিশুদের ডিজিটাল ডিভাইসের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেন এবং শিশুডিভাইস আসক্তি থেকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেসব বিষয় তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বর্তমান সময়েখুবই গুরুত্বপূর্ন বিষয় নিয়ে এমন আয়োজনে জোয়ার এবং আপন শিশু বিকাশ ফাউন্ডেশনকে সাধুবাদ জানান এবং শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান।
আলোচনা সভায় রাকিব হাসান ও স্নেহা হোসেনের সঞ্চালনায় ঝিনাইদহের সনামধন্য কিন্ডার গার্ডেনের প্রতিনিধিবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button