৩২ নম্বরে কড়াকড়ি, শ্রদ্ধা জানাতে এসে ধাওয়া-মারধরের শিকার

এদিকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে বাধার সম্মুখীন হচ্ছেন অনেকে। মারধর ও হেনস্তার শিকারও হয়েছে কয়েকজন।
ধানমণ্ডি ৩২ এলাকায় অবস্থান নিতে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষীকিতে কেউ শ্রদ্ধা জানাতে আসলে তাদের ধাওয়া ও মারধরের ঘটনা ঘটছে।
শুক্রবার সকাল ১০টার দিকে শেরেবাংলা নগর থেকে ফুল নিয়ে আসা এক নারীকে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশে বাধা দেয় পুলিশ।
আরেক দম্পতি ধানমণ্ডি ৩২ নম্বরে এসে শ্রদ্ধা জানাতে চান। পিরোজপুরের খন্দকার ওয়ালিউল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করতে ঢাকায় এসেছেন বলে দাবি করেন।
ভাইরাল সিদ্দিক ধানমণ্ডিকে এসে মারধরের শিকার হন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বলে দাবি করেন।
এ ছাড়াও শুক্রবার সকাল থেকে বেশ কয়েকটি ধাওয়ার ঘটনা দেখা গেছে ধানমণ্ডি ৩২ নম্বরে। কাউকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষীকি উপলক্ষে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি।
ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক বলেন, কেউ যাতে কোনও ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি বা নাশকতা করতে না পারে, সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন আছে।