জাতীয়

খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল হবে কেক কাটা নিষেধ

Advertisements

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) দেশব্যাপী দলীয় কার্যালয় ও বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে।

গতকাল বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন
তিনি বলেন, ‘চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি। নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তাঁর ওপর কেউ হামলা করেনি, তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। সামনে নির্বাচন, ফলে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে।
’ 

রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুজনকে পিটিয়ে হত্যার নিন্দা জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘জনকল্যাণমূলক বিচারের মাধ্যমে যত বড় অপরাধীই হোক, বিচারের আওতায় আনতে হবে। উসকানিমূলক কথায় বেআইনিভাবে যেন কেউ প্রাণ না হারায়, সরকারের এটা নিশ্চিত করতে হবে। বর্তমানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, মব কালচার চলছে। এই কালচারে অনেক সুযোগসন্ধানী সুযোগ নেওয়ার চেষ্টা করছে।

অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন