ঝিনাইদহশৈলকুপা

ঝিনাইদহের শৈলকুপায় ব্যবসায়ীর পায়ের রগ কর্তন

Advertisements

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ বাজারে আব্দুল জলিল মোল্লা (৭০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা।

বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।

ব্যবসায়ী জলিল একই উপজেলার নতুনভুক্ত মালিথীয়া গ্রামের অধ্বিাসী। তিনি লাঙ্গলবাধ বাজারে ক্ষুদ্র ব্যবসায়ের সঙ্গে জড়িত।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

স্বজনরা জানান, বুধবার রাত ৮টার দিকে জলিল মোল্লা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাজার এলাকার সাকোর কাছে পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের হারুন, ফারুক, তুজাম, চাকদাহ গ্রামের এরশাদ, উলুবাড়িয়া গ্রামের পাভেল মন্ডল, শাহীন চুন্নুসহ আরও কয়েকজন তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা জলিল মোল্লাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। পায়ের রগ কেটে যাওয়ায় বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঠরশ ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খান জানান, জলিল মোল্লা নামে একজন আহত হয়েছেন শুনেছি। কিন্ত তাদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন