ঝিনাইদহ
ঝিনাইদহে মেছোবাঘ পিটিয়ে মারল গ্রামবাসী

স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার দুপুরে সাতগাছি মাঠের একটি জমিতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ চলছিল। সে সময় ধানের জমিতে লুকিয়ে থাকা মেছোবাঘটি মেশিনের সামনে পড়ে মাথা ও পায়ে আঘাত পেয়ে গুরুতর জখম হয়।
বিজ্ঞাপন
কৃষকদের উপস্থিতি দেখে বাঘটি আক্রমণাত্মক হলে ৮ থেকে ১০ জন মিলে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে সেচখালের পাশে গর্ত খুঁড়ে বাঘটিকে পুঁতে রাখা হয়।
শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মোকলেসুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘লোকমুখে ঘটনাটি শুনেছি।