রাজধানী

শাহবাগে জুলাই যোদ্ধাদের দুই গ্রুপের সংঘর্ষ

Advertisements

জুলাই সনদের দাবিতে দুইদিন ধরে শাহবাগ অবরোধ করে রাখা জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে সড়কের অবরোধ তুলে দিয়েছে জুলাই যোদ্ধাদের আরেক গ্রুপ।

 

শুক্রবার (১ আগস্ট) বিকাল সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

 

 

এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী এসে লাঠিচার্জ করে দুই গ্রুপকে সরিয়ে দিয়েছে।

Advertisements

 

জানা যায়, জুলাই সনদের দাবিতে, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে শাহবাগ অবরোধ করে রেখেছিল জুলাই যোদ্ধাদের এক গ্রুপ। এরপর থেকে যান চলাচল বন্ধ হয়ে যায় শহরের এই ব্যস্ততম সড়কের। এতে বৃহস্পতিবার থেকেই অবরোধকারীদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন এই পথের যাত্রী ও নেটিজেনরা।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে এসে জুলাই যোদ্ধাদের আকের গ্রুপ এসে তাদের ওপর ধাওয়া করে।

 

তারা জানান, সরকার ইতোমধ্যে তারিখ ঘোষণ করেছেন। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে শাহবাগের মতো ব্যস্ত রাস্তা অবরোধ করে রেখেছে। এর ফলে জুলাই নিয়ে মানুষের কাছে আরো ক্ষোভ জন্মাচ্ছে। তাদেরকে গতকালও আমরা বলেছি। তারা আমাদের কথা রাখে নি।

 

এক পর্যায়ে, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। পরবর্তীতে পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন