সারাদেশ

গোসলে নেমে নিখোঁজ সোহানার খোঁজ মিলেছে ঢাকায় খালাতো ভাইয়ের বাসায়!

Advertisements

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামের কালী নদীতে নিখোঁজ হওয়া সোহানা খাতুন (১৮) অবশেষে জীবিত অবস্থায় ঢাকায় খালাতো ভাইয়ের বাসা থেকে উদ্ধার হয়েছেন। প্রায় ১০ দিন পর পরিবারের সূত্রে জানা যায়, সোহানা আসলে তার আগের স্বামী, যিনি তার আপন খালাতো ভাই, তার কাছেই স্বেচ্ছায় ফিরে গিয়েছেন।

জানা যায়, দেড় বছর আগে সোহানার প্রথম সংসার ভেঙে যায়। পরবর্তীতে তিনি গোপনে আরেকটি বিয়ে করলেও, শেষ পর্যন্ত পুরোনো স্বামীর কাছেই ফিরে গেছেন।

প্রসঙ্গত, ২০ জুলাই দুপুরে মরা কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন সোহানা। এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দলসহ এলাকাবাসী টানা দু’দিন উদ্ধার অভিযান চালায়। সোহানার কাপড় ও গামলা নদীর পাড়ে পাওয়া গেলেও, তার কোনো সন্ধান মেলেনি।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

সন্তান হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছিলেন মা শিরিনা খাতুন ও বাবা গোলাম মওলা। স্বজনদের কান্না ও শোক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। তবে সব শঙ্কা দূর করে অবশেষে জানা গেল, সোহানা ডুবে যাননি, বরং পরিকল্পিতভাবেই চলে গিয়েছিলেন ঢাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন