আবহাওয়া

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া

আগামী পাঁচদিন সারা দেশেই বৃষ্টি থাকবে। গত কয়েকদিনের অসহ্য তাপমাত্রা আজকের মধ্যেই কমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজ (সোমবার) এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী পাঁচদিনের মধ্যে উত্তর বা মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে সেটি তুলনামূলক দুর্বল হবে। কারণ, লঘুচাপের থেকে এটির বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই। আজ বিকেলে অথবা আগামীকাল সকালে এটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা এখনও এই তথ্য প্রকাশ করিনি। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ৯৭ মিলিমিটার এবং চট্টগ্রামের আরও অন্যান্য জায়গায় বৃষ্টিপাত হয়েছে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

১৮ সেপ্টেম্বর কোথায় কোথায় বৃষ্টি হবে- খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button